হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার শাহজাহানপুরের ৮,কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

বগুড়ার শাহজাহানপুরের ৮,কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

এম এ রাশেদ: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ  মোহাম্মদ ওমর ফারুক ওরফে তোতা (৩৮), নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানার  পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার  ডোমেন পুকুর ঠিকাদার পাড়া গ্রামে ইউনুস আলীর ছেলে।
শনিবার (০৮ই এপ্রিল) রাতি ২১ টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানীর তত্ত্বাবধানে  শাজাহানপুর থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাজাপুর মসজিদ পাড়া এলাকার কাঁচা রাস্তার উপর থেকে একটি  পিকআপ যাহার রেজিঃ নং- (সিরাজগঞ্জ-ন-১১-০০৩৩) এর মধ্যে থাকা ৮,কেজি গাঁজ সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক ওরফে তোতাকে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে শাহজাহানপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ইতোপূর্বে আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!