হোম » ধর্ম » প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি সায়েম গাবতলীতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি সায়েম গাবতলীতে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) পৌর ইউনিটের আয়োজনে শুক্রবার গোড়দহ স্কুল মাঠে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি এবং ৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া এর অধিনায়ক সৈয়দ আবু সায়েম (বিপিএম-সেবা)।

তরফমেরু জামে মসজিদের সাঃ সম্পাদক হেলালুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএফসি’র প্রধান উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ব-বিদ্যালয় কলেজের বাংলা বিভাগ বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী সনি, ডুয়েট এর অধ্যাপক ড. প্রকৌশলী মোস্তাকুর রহমান, জিএফসি’র সভাপতি রেজাউল করিম মহব্বত, যুগ্ম সাঃ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন, উপদেষ্টা মোস্তাফিজার রহমান মজনু। সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বুলবুল এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রোকসান হাফিজ সুমন, শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মামদুদুর রহমান, পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল করিম, ধর্মীয় সম্পাদক রায়হানুল হক, প্রচার সম্পাদক মিল্টন মিয়া, সহ-প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, সদস্য সাইফুল ইসলাম, আহসান হাবিব সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেষে ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!