
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে বাজার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন তিনি। দোকানের মূল্য তালিকা সাটানো না থাকার অপরাধে পৌর বাজারের সাইদ স্টোরকে অর্থদণ্ড করা হয়। এসময় তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীগন যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পৌর বাজারের সাঈদ স্টোরে মূল্যতালিকা না থাকার অপরাধে ৫০০ টাকা অর্থদন্ড করেন নির্বাহী কর্মকর্তা।
এসময় ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান