
ইসমাইল: নওগাঁ পোরশা উপজেলায় নবনির্মিত ৬ঘাটি জামে মসজিদে এক কালীন অনুদান প্রদান করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
আজ ৬এপ্রিল২০২৩ দুপুরে তার কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে সংশ্লিষ্ট মসজিদের সম্পাদক আজিজুল হক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমানের হাতে নগদ অর্থের এ অনুদান তুলে দেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, তিনি তার ব্যক্তিগত তহবীল থেকে বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন বিশেষ করে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে দরিদ্র, ঝড়ে পড়া ছাত্রদের এবং আগামীতেও তা অব্যাহত রাখবেন বলে আশা করছেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া চান। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান