
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জের পল্লীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে বড় পুকুরিয়া পীরপাল মাজার শরীফ ঈদগা মাঠ ও রাস্তা হুমকীর মুখে। এলাকাবাসী দ্রুত বালু উত্তোলন বন্দের দাবী জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পীরপাল মাজার শরীফ ৩৮ বিঘা জমি নিয়ে অবস্থিত। পার্শে¦ ঈদগা মাঠ ও সোবাহানপুর থেকে বাদেগাংনই সড়ক রয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। ৩৮ বিঘা পীরপালের জায়গার মধ্যে প্রায় ১০ বিঘা জমিতে পুকুর রয়েছে। এই পুকুর থেকে দীর্ঘদিন যাবৎ সোবাহানপুর গ্রামের তোজাম শেখ এর ছেলে প্রভাবশালী আশিদুল শেখ অবৈধ ভাবে ভেকু মেশিন লাগিয়ে রিতিমত বালু উত্তোলন করে বিভিন্ন ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছেন। বালু উত্তোলন বন্দের জন্য এলাকাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন।
এব্যাপারে ছোবানপুর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা শাহাব আলম বলেন, ৩৮ বিঘা জমি নিয়ে অবস্থিত এই পীরপাল মাজার শরীফ অবস্থিত। এই জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ ছোবাহানপুর গ্রামের ফারুকগংদের সঙ্গে মামলা চলছে। সেই সুযোগে ফারুক এর সহযোগিতায় আশিদুল বালু উত্তোলন করছে।
এব্যাপারে বালু উত্তোলনকারী আশিদুল শেখ বলেন বালু উত্তোলন করে আমি রাস্তার কাজে সহযোগিতা করছি। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাথে যোগাযোগ করা যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার