
কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ঘোষিত নিম্নবিত্তের লোকজনের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। জেলার ডিলারের মাধ্যমে রমজানের শুরুতেই প্রত্যেক পরিবারকে ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভায় এ পণ্য বিক্রয় করা হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় জেলার হোসেনপুর উপজেলার (টিসিবির) ডিলার হাজী ট্রেডার্স গোবিন্দপুর ইউনিয়নের ২৭০৪ জন কার্ডধারীর মাঝে তৃতীয় দিনের মত পুণ্য বিক্রি করছেন। হাজী টেডার্স এর স্বত্বাধিকারী আলী হায়দার গোলাপ জানান, রমজানের শুরুতে তিন দফায় কার্ডের মাধ্যমে ২৭০৪ জন নিম্ন আয়ের মানুষের মাঝে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে পূণ্য বিক্রয় কার্যক্রম শেষ হয়েছে।
এবারের রমজানে দুই বার ভর্তুকি মূল্যে ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে চারটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইতিমধ্যেই সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে প্রথম ধাপের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এই সুবিধার আওতায় টিসিবি কার্ডধারী এক কোটি লোক প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা এবং খেজুর ১০০ টাকায় কিনতে পারবেন।
কার্ডধারী প্রতি পরিবার ৪৭০ টাকা প্যাকেজে ছোলাসহ ৪টি নিত্যপণ্য পাবেন। এরমধ্যে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে। প্রসঙ্গত, কিশোরগঞ্জে খুচরা বাজারে প্রতিকেজি চিনির দাম ১২১৫-১২০ টাকা, মসুর ডাল ১০০-১২০ টাকা, খেজুর ২৫০-৩০০ টাকা, এক লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ছোলা ৮০ থেকে ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ