হোম » অর্থনীতি » স্বর্ণের দাম বাড়লো, ভরি লাখ ছুঁতে আর কয়েক টাকা বাকি

স্বর্ণের দাম বাড়লো, ভরি লাখ ছুঁতে আর কয়েক টাকা বাকি

আওয়াজ অনলাইন: দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণে ১৩০ টাকা বাড়ানোর হয়েছে। এতে দাম পড়বে আট হাজার ৫০০ টাকা। আর ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ৫১৬ টাকা। এতে নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য দাঁড়াচ্ছে ৯৯ হাজার ১৪৫ টাকা, যা লাখ টাকা থেকে অল্প কিছু দূরে!

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আগামীকাল রোববার থেকে সারাদেশে এ দাম কার্যকর হবে।

দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করেছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!