
মেহেদী হাসান মামুন: ভোলা তজুমদ্দিন উপজেলার বিভিন্ন হাট বাজারে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি”র পক্ষ থেকে দিনভর শেখ হাসিনার সরকারের উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ, প্রচারনা ও গণসংযোগ করছেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।
গত (২৪শে মার্চ ২০২৩) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার চাঁদপুর, সোনাপুর, শম্ভুপুর ও চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় গণসংযোগ করছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক অপু চৌধুরী বলেন, এক সময়ের অবহেলিত জনপদ লালমোহন ও তজুমদ্দিন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি”র নেতৃত্বে আজ উন্নয়নের জনপদে রূপান্তরিত হয়েছে ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন এমপি শাওন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওন এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা