
চাটখিল প্রতিনিধিঃ চাটখিল পাঁচগাও মাহবুব সরকারি কলেজের এলামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (রবিবার) বিকেলে মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে দীর্ঘদিন পর সভাপতির নিজস্ব ঢাকাস্থ বনানী কনভেয়র লজিস্টিক লিমিটেড এর অফিস কার্যালয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ও কনভেয়র গ্রুপের চেয়ারম্যান কবির মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া অপু, প্রখ্যাত আইনজীবী ও কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিংবডি সভাপতি এডভোকেট আমির হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক বনানী শাখার কর্মকর্তা আকবর হোসেন মিঠু।
দীর্ঘদিন পর সকল সদস্যদের একসাথে মিলিত হয়ে একে অপরের সাথে আনন্দ উল্লাসে দিনটি ব্যাপক ভাবে উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি কবির মুন্সিকে উপস্থিত অতিথিরা ধন্যবাদ জানান।
বক্তার জানান, খুব শীঘ্রই চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে একটি বৃহৎ পরিসরে মিলনমেলার আয়োজন করা হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন