
মো:তারিকুর রহমান: জীবননগর উথলী ফার্মগেইট পাড়ায় রবিবার (২৬ মার্চ) সকালে খড়ি বোঝাই পাওয়ার ট্রিলারের ধাক্কায় আল আমিন(৩) নামের এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত শিশু আল আমিন(৩) উপজেলার উথলী ফার্মগেই পাড়ার ডালিম হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শী সুত্র থেকে জানা গেছে, রবিবার সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার উথলী ফার্মগেইট পাড়া নামক স্থানে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় শিশু আল আমিন খড়ি বোঝায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় পার্শবর্তী লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতালে রেফার্ড করে। যশোরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহেশপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
এ ব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা লোক মারফত কিছুক্ষন আগে সংবাদ শুনতে পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে এস আই সৈকত পাড়কে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান