
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কুড়িঘাট বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোসেনপুর থানা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দ।
পরে কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান