
এম এ রাশেদ: স্কুলবাসের ধাক্কায় বগুড়ার শহরে আনিছার রহমান (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বিএফ শাহীন স্কুলের একটি বাস জব্দ করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আনিছার রহমান বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর গ্রামের মৃত বগা মিয়ার ছেলে।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান জানান, সোমবার সকালে আলু বোঝাই দিয়ে ভ্যানচালক রাস্তা পার হচ্ছিল এসময় বিএফ শাহীন স্কুলের একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি জব্দ করেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান