
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে আইন পেশায় গৌরবোজ্জল ৪০ বছর অতিক্রমকারী প্রবীণ আইনজীবীগণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে গত রোববার সন্ধায় আইনজীবী সমিতি প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
অনুষ্ঠানে আইন পেশায় গৌরবোজ্জল ৪০ বছর অতিক্রম করার জন্যে অ্যাড: মির্জা রফিকুল ইসলাম, অ্যাড: খাঁন শামসুদ্দৌলাহ্, অ্যাড: ইদ্রিস, অ্যাড: আব্দুল করিম, অ্যাড: আমিনুল ইসলাম সহ আরো অনেককেই সংবর্ধনা স্বরুপ স্মারক সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান