হোম » ধর্ম » কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশা চাপায় সাদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের জামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাদ উপজেলার জামাইল গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও জামাইল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা ছুটির পর রাস্তা পার হওয়ার সময় হোসেনপুর গামী একটি অটোরিকশা সাদকে চাপা দেয়।
এতে সে গুরত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক মফিজ উদ্দিন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানবশত দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো জানান এ ব্যাপারে দু’পক্ষের কোন অভিযোগ নেই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!