
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় ডাকাতির প্রস্তুুতি,চুরি ও মাদক মামলায় রেজাউল হক প্রকাশ মামুন (৩১) নামের এক ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জামশেদুল আলম, এএসআই আবু সায়েদ এর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করিয়া রাত ৩ ঘটিকার সময়ে উপজেলার ইয়াকুব পুর ইউনিযনের মকবুল এর টেক এলাকার কাদেরের বাড়ির রেজাউল হক প্রকাশ মামুন (৩১),কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানার ডিজিআর-২৬৮/২১ মুলে গ্রেপ্তারী পরোয়ানা রহিয়াছ। দাগভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানা ও কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার