
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। উপজেলার পিতম্বরপুর গ্রামের নুরুল আমিনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্রকরে নুরুল আমিনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগে দেন একই গ্রামের মোঃ সেলিম। বিবাদমান জমির বিষয়ে মোঃ সেলিমকে বাদি করে আদালতে পাল্টা মামলা করেন নুরুল আমিন।
পরবর্তীতে আদালত ৩১ নং পিতাম্বরপুর মৌজার ২৪০ নং খতিয়ানের ৫০০ দাগের জমিতে স্থিতি অবস্থার নির্দেশ জারী করেন। এই আদেশকে কেন্দ্র করে নুরুল আমিন বিবাদমান জমির পার্শ্ববর্তী সরকারি রাস্তা বাঁশ-খুটি পুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে সাদারণের চলাচলে বিঘ্ন ঘটছে। এবিষয়ে ভুক্তভোগীরা জানান, রাস্তায় অবৈধ ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারনে তারা সমস্যায় আছেন

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান