
কিশোরগঞ্জ প্রতিনিধি: অগ্নি ঝরা ১৯৭১ সাল ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরু শহরের কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে সর্বপ্রথম এই পতাকাটি উত্তোলন করেন।
১৯৭১ এর ২রা মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলনের পর ছাত্রনেতা আলমগীর হোসেন (প্রয়াত সাবেক এমপি) ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালীন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন।
কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মডার্ন টেইলারিং এর মালিক ময়না খলিফাকে দিয়ে একটি পতাকা তৈরি করান। পরে ৬ই মার্চ কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা।
ওই সময় তার সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন (পান দোকানদার) এবং উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রী মিয়া। উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরে সর্ব প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী বীর সেনানি কামরুজ্জামান কমরু স্বাধীনতা যুদ্ধ শুরুর পর সম্মুখ সমরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কমরু আজ আমাদের মাঝে আর নেই। কিশোরগঞ্জ বাসি চিরদিন তাকে মনে রাখবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা