
মোঃআরিফ হাসান(চট্টগ্রাম)সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটে, শনিবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৪,৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৫ জন নিহত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ নিহত হয়েছে ৪ জন কারখানায় নিহত হয়েছে এক জন কারখানার বাইরে নিহত হয়েছে নিতি আরও বলেন উদ্ধার কাজে ফায়ার সার্ভিস গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ উদ্ধার কাজ করছেন।
নিহতদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চাইলে নিতি বলেন আগামী ৫ দিনের মধ্যে দুর্ঘটনার কারণ জানার জন্য একটি টিম গঠন করা হবে টিমে থাকবে অতিরিক্ত জেলা প্রশাসক, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানার ওসি, ফায়ার সার্ভিস, ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল শিল্প পুলিশ নাদিলা নুর বলেন দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছে ও ৫ জন নিহত হয়েছে, তিনি আরও বলেন আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও অন্যান্য মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, উদ্ধার কাজে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ২টি টিম কাজ করছে একটি টিম এখানে আছে বাকি একটি টিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছে,

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ