
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো. আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. শওকত আলী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, এলএসপি আব্দুস সামাদ মোল্যা ও পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরিনা পারভীন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানো হয়েছে। শিশুদের প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার দিতে হবে। এতে করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে পুষ্টি চাহিদা পুরণ হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল