
মানুষের ঘামের দাম লাগামহীন গতিতে কমে যাচ্ছে
কিছু রাক্ষস মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে,
নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম বেড়ে দ্বিগুণ
গরিবের পেটে জ্বলে হা হা কার খিদের আগুন।
বাড়েনি বেসরকারি চাকুরীজীবির বেতন কিংবা রিক্সা ভাড়া
ছোটখাটো ব্যবসায়ী পথে বসে গেছে দু মুঠো ডালে ভাতে ভালো ছিলো যারা,
সিন্ডিকেট ব্যবসায়ী চেটেপুটে খেয়ে হচ্ছে লাভবান
খেয়ে না খেয়ে ডুকরে ডুকরে মরণের দিকে ধাপিত হচ্ছে অজস্র প্রাণ।
ভাঙ্গা চালে বৃষ্টি পরে তাতে কি আসে যায়
যেখানে দু মুঠো ডালে ভাতে জীবন বাঁচানো দ্বায়,
যত যাচ্ছে দিন গরিব হচ্ছে ঋণ ধনীর একাউন্ট ভারী
আর কত কাল খেটে খাওয়া মানুষ রবে আনাড়ি
আর কত কাল এই অনিয়ম থাকবে জারি
আর কত কাল শূন্য রবে গরিবের হাঁড়ি?
দু মুঠো ডালে ভাতে জনসাধারণের জীবন চলাচল যদি হয় কষ্ট
স্বাধীনতার মানে কি? বলে যাও শুনতে চাই স্পষ্ট।
জে জে জাহিদ হাসান

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল