
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতেরনাম আবুল হাসনাত (৫৫)। গতকাল বুধবার সকালে মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবুলহাসনাত সোনারগাঁও উপজেলার সোনাখালি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
নিহতের ফুফাতো ভাই আয়নাল হক জানান, আবুল হাসনাত সোনাখালি একটি পাম্পে খাবার হোটেলের ব্যবসা করতেন। তারহোটেল থেকে কিছুটা দূরেই তার বাড়ি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালিতেরাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহতহন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সোয়া ১০টায় নিয়েযাওয়া হয় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যহাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনারগাঁ থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ