
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিউনটাউন এলাকায় সোনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।
নিহত সোনা মিয়া কমলপুর নিউটাউন এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে নিউটাউন এলাকার একটি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ।
সুরুৎহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।। নিহতের বড় ভাই হাবিব মিয়া জানান, গতকাল সন্ধায় আমার ভাই সোনা মিয়া কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসে।
রাতে তার সহযোগী শামীম মিয়ার সাথে ঘুরতে যায়। ভোর রাতে আমরা খবর পাই সোনা মিয়া একটি বাড়িতে পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই সোনা মিয়ার মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা তাকে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, রাত ৪ টার দিকে খবর পাওয়া যায় সোনা মিয়া নামে একজন খুন হয়েছে। সোনা মিয়া একজন মাদক সেবী ও মাদক কারবারী ছিল। বেশ কিছুদিন কারাবাসের পর গতকাল সন্ধায় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে সে বাড়িতে ফিরে।
এ রাতেই সে একটি বাড়িতে খুন হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে নিহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা; উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন