
রবিউল হাসান লায়ন: জামালপুরে মাসব্যাপি পৌর ফাল্গুন মেলা শুরু হয়েছে। রবিবার রাতে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাসব্যাপী ফাল্গুন মেলা উপলক্ষে জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও বাংলাদেশ হকার্স লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জামালপুর পৌর কাউন্সিলর বিজু আহমেদ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার