
আওয়াজ অনলাইন: ইরানে একজন পুলিশপ্রধানকে গতকাল শুক্রবার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিচার বিভাগ বলেছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরানের ফারহিখতেগান পত্রিকার খবর বলছে, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তোলা হয় ওই পুলিশপ্রধানের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান অনলাইন বলেছে, গত ৩ ডিসেম্বর সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের সাবেক পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচাকজাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।
গত ৯ নভেম্বর কর্নেল কোচাকজাইকে নিয়ে খবর প্রকাশ করে ফারহিখতেগান পত্রিকা। ওই খবরে বলা হয়, ভাইকে হত্যার জন্য গত সেপ্টেম্বরে কোচাকজাই চাবাহারের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্দরে ১৫ বছরের এক কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। খবর অনুসারে, ওই কিশোরীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। জিজ্ঞাসাবাদের সময় কোচাকজাইয়ের সঙ্গে ওই কিশোরী একা ছিলেন। কোচাকজাইয়ের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় কোনো নজরদারি ক্যামেরাও ছিল না।
ফারহিখতেগান পত্রিকার খবরে সে সময় আরও জানানো হয়, বাড়িতে ফেরার পর ওই কিশোরী বলে, পুলিশ কমান্ডার তাকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প