
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর রাতুল হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে। বিজ্ঞ আদালত তাদের জামিল নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এজাহারনামীয় অন্যতম দুই আসামি মুন্না ও মারুফ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলার সাহেবের চর গ্রামে মাজারের উরশ অনুষ্ঠানে রাতুল ও রিফাতের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি বিকেলে রাতুলের মৃত্যু হয়। এ ঘটনায় ঐদিনই রাতুলের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর আসামিদের গ্রেফতারে লাগাতার সাঁড়াশি অভিযান পরিচালনা করে হোসেনপুর থানা পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যা মামালার দুই আসামি মুন্না ও মারুফ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে রয়েছে এ বিষয়ে নিশ্চিত করে, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, খুব শীঘ্রই আসামি আসামিদ্বয়কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান