হোম » অর্থনীতি » ১০০০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে আসছে কাল

১০০০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে আসছে কাল

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে এদিন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও এ নোট পাওয়া যাবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

১০০০ টাকার নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১‌০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!