
এম এ রাশেদ: বগুড়া শেরপুরে সুর সারগাম সংগীত বিদ্যালয়ের আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) রাত ৯ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি সভাকক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর সারগাম সংগীত বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আলীম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক নাহিদ হাসান রবিন।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাধুর্য বাগচীর উপস্থাপনায়, রোজিনা আলীম ও বিমল কবিরাজের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সঞ্চারী পারিজাত, শুভশ্রী, আরিশা ইসলাম অরিয়া, যারিন তাসনিম, হৃদিতা সরকার স্বস্তি, মারিয়াম, ফারিহা, নবনিতা প্রমুখ। কয়েকশত শ্রোতার উপস্থিতিতে শিল্পীরা তাদের সুরের মূর্ছনায় বসন্তকে বরণ করে নেয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান