
আওয়াজ অনলাইন: তুরস্কে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশের উদ্ধারকারী দল আরও চার জনের মরদেহ উদ্ধার করেছে।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাতে তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা এ নিয়ে সর্বমোট ২০ জনকে উদ্ধার করে। এদের মধ্যে জীবিত একজন ছিলেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গতকালের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরাও অংশগ্রহণ করে।
তুরস্কে থেকে উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এসব তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক