হোম » সারাদেশ » দাগনভূঞায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞা প্রতিনিধি: স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। দৈনিক যুগান্তরের দাগনভূঞা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার সভাপতি সাংবাদিক কাজী ইফতেখারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো.  হাসান ইমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু।
এ সময় ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দীপ্ত টেলিভিশনের ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক ঢাকা টাইমসের ফেনী প্রতিনিধি এম শরীফ ভূঞা, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক হারুন, দৈনিক ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক স্টার লাইন প্রতিনিধি জুলফিকার আলম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি নুর হোসেন, দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি আল-আমিন রাকিব, নোয়াখালী ওয়েব প্রতিনিধি মোখছুদের রহমান পাবেল, ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের লাইব্রেরিয়ান লুৎফুর রহমান, স্বজন সমাবেশ দাগনভূঞা সাধাণ সম্পাদক সাইফুল ইসলাম, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সদস্য মোজাম্মেল হক হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের কারণে যুগান্তর দেশের সর্বস্তরের মানুষের মধ্যে জায়গায় করে নিয়েছে। দৈনিক যুগান্তর এ পর্যন্ত আসতে অনেক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!