
রবিউল হাসান লায়ন: জামালপুরে দীর্ঘ আট বছর পর ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা মির্জা আজম এমপি।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা যুবকদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে। তাই সরকার খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে যেসব সুযোগ সৃষ্টি করছে সেসব সুযোগ আমাদের পরিপূর্ণ কাজে লাগাতে হবে। পরে ১২টি ক্রিকেট ক্লাবকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেরিলিবন ক্রিকেট ক্লাব(অংকুর) বনাম মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মোট ১২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। অন্যদিকে একই সময় ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার