হোম » অর্থনীতি » নাগালের বাইরে ‘সস্তা’ ডাল

নাগালের বাইরে ‘সস্তা’ ডাল

আওয়াজ অনলাইন: রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় খাবারের হোটেলের ব্যবসা ফারুক হোসেনের। ১৫ বছর ধরে ছোট্ট এ ব্যবসার আয়ে চলে তাঁর সংসার। এক বছর আগেও তিনি ভাতের সঙ্গে ক্রেতাকে বিনামূল্যে পাতলা মসুর ডাল দিতেন। এখন প্রতি বাটি ডাল বিক্রি করেন ১০ টাকায়। কারণ, বছরখানেক আগে সব ধরনের ডালের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে থাকলেও এখন গিয়ে ঠেকেছে ৭৫ থেকে ১৪০ টাকায়।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে দেশি মসুর ডাল ১৪০, ভারতের মসুর ডাল ১২৫, মুগ ডাল ১৩০, খেসারি ডাল ৯০ ও বুটের ডাল ৭৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। রমজান ঘিরে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। সেক্ষেত্রে ইফতার পণ্যের অন্যতম এ উপকরণের চড়া দাম আরও ভোগাবে ভোক্তাকে।

বিশ্ব ডাল দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সেমিনারে জানানো হয়, দেশে বছরে ২৬ লাখ টন চাহিদার বিপরীতে ডাল উৎপাদন হয় ১০ লাখ টন। আমদানি করতে হয় ১৪ লাখ টন। এতে বছরে খরচ হচ্ছে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা। তানজানিয়া, মোজাম্বিক, মিয়ানমার থেকে মুগ ডাল আমদানি করা হয়।

রোজা এলে প্রতি বছর বিশ্ববাজারে ছোলার দাম বেড়ে যায়। এই সুযোগে মিয়ানমার ও অস্ট্রেলিয়াও ছোলার ডালের দাম বাড়িয়ে দেয়। অন্যদিকে, মসুর ডালের চাহিদা পূরণে চেয়ে থাকতে হয় নেপাল, চীন, কানাডা, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের দিকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!