হোম » সারাদেশ » তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে পীরগঞ্জে দোয়া মাহফিল

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে পীরগঞ্জে দোয়া মাহফিল

আবু তারেক বাঁধন: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোমরাদহ উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

বিদ্যালয় মাঠে  আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ সালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল হক, সহ অন্যান্য শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!