
মারুফ সরকার: জনপ্রিয় চিত্রনায়ক জয় চৌধুরী ও নবাগত নায়িকা জারা টাইরার নতুন সিনেমা ‘শেষ কথা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে ৮ ফেব্রুয়ারি। গাজীপুরের স্বপ্নের ঠিকানা শুটিং স্পটে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। আজ ২য় দিনের মত শুটিং চলছে । আগামি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ছবির শুটিং ।
মহরতের মধ্য দিয়ে সচেতন ফিল্মস’র ব্যানারে নির্মিত এই সিনেমাটির শুটিং গাজীপুরে শুরু হয়েছে। । এরপর ঢাকা এবং সিলেট বাকি শুটিং হবে।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, গল্পটা একদম মৌলিক, একটি রিয়েল স্টোরি বেইজ। এখনকার যুগে দেখা যায় প্রেম এবং বিয়ে দুইটাই ব্যবসায় পরিণত হয়েছে। আর একটা ছেলে যখন এমন ব্যবসা করতে করতে কাউকে মন থেকে সত্যিকারে ভালোবেসে ফেলে। তারপর তার জীবনটাকে ভালো করে সাজানোর সত্যিই কোন উপায় থাকে না!
এমনই একটি চরিত্র প্লে করছি। দর্শকরা অনেক কিছু এই গল্প থেকে শিখতে পারবে, যেটা প্রতি নিয়তই তাদের পরিবারে কাজে আসবে। হাসি, কান্না, কমিডি সব কিছু মিলিয়েই এই জীবনের গল্পটি সাজানো হয়েছে ‘শেষ কথা’ সিনেমায়।
কাজী মো: ইসলাম পরিচালিত ও প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, বড়দা মিঠু ,রেবেকা,ববি,সুব্রত, টাইগার রবি, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদসহ আরও অনেকে।
সিনেমার সুর ও সংগীতায়োজন করছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। গানগুলোতে কণ্ঠ দিবেন অশোক সিং (ইন্ডিয়া), সালমা, মনির খান ও বেলি আফরোজ। কথা লিখেবেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী। সার্বিক তত্বাবধায়নে থাকছেন মোহাম্মদ আসলাম।

আরও পড়ুন
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
মানবতার ফেরিওয়ালা খোরশেদুল: অভিনয়ে নতুন অধ্যায়