
দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকায় ভবন তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে মেলে কুচকুচে কালো রঙের একটি গণেশ মূর্তি। বাড়ির মালিক এটি দেখে ভয়ে হতভম্ব হয়ে পড়েন এবং এটি অন্যত্র সরিয়ে ফেলেন।
এসময় সাংবাদিকরা দক্ষিণখান থানা পুলিশকে বিষয়টি অবহিত করলেও কোনো রকম সহায়তা না করায় বাধ্য হয়ে যোগাযোগ করা হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) উত্তরা জোনের উপপরিদর্শক শেখ মো. রাসেলের সাথে।
তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল এসপি এহসানুজ্জামানকে সাথে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে পৌঁছান রাত আনুমানিক ১টার দিকে। তারা বিষয়টি প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হওয়ার পরে দক্ষিণখান থানা পুলিশকে জানালে থানার উপপরিদর্শক এসআই মোতালেবের নিকট রাত আনুমানিক ৩টার দিকে মূল্যবান এই কষ্টি পাথরের গণেশ মূর্তিটি হস্তান্তর করা হয়।
রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় দৈনিক খোলা কাগজের প্রতিবেদক মাহফুজুল আলম খোকন, দৈনিক যুগান্তরের প্রতিবেদক সাইফুন নূর শুভ, বার্তা বাজারের প্রতিবেদক তানজিম মাহমুদ তনু, দৈনিক গণজাগরণের প্রতিবেদক যোবায়ের হোসাইন।
মূর্তিটি স্থানীয় স্বর্ণকার পরীক্ষা করে এটি কষ্টি পাথর বলে শনাক্ত করেন। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের জন্য সাংবাদিকদের প্রশংসা করেন দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ