
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ– ময়মনসিংহের ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৮ই ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টার দিকে ভালুকা মডেল থানার ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেনএ সময় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, ‘ব্যারাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এসআই হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল