
রায়হান আলীঃ অসুস্থ রাইমনি বসাকের চিকিৎসার দায়িত্ব নিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেন। রাইমনি উল্লাপাড়া পৌরশহরের এইচ.টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিত্ততলির ভিতরে ও বাইরে একাধিক পাথর হয়েছে। ডাক্তারগণ তাকে অবিলম্বে অস্ত্রপচার করে পাথর অপসারনের পরামর্শ দিয়েছেন।
পৌরশহরের ঝিকিড়া মহল্লার মৃত রতন কুমার বসাক ও প্রতিভা বসাক দম্পত্তির মেয়ে রাইমনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক আগেই রতন বসাক মারা গেছেন। তাদের নিজস্ব কোন বাড়ি নেই। অন্যের বাড়ির ছেড়ে দেওয়া একটি কক্ষে প্রতিভা বসাক দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। প্রতিভা দর্জির কাজ করে কোনভাবে জীবিকা নির্বাহ করে আসছেন।
প্রতিভা বসাক জানান, মেয়ের চিকিৎসার কোন সামর্থ তার নেই। মেয়েটি খুবই মেধাবী। তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে পারেননি। অবশেষে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের কাছে সাহায্যের আবেদন করেন। নির্বাহী কর্মকর্তা আবেদনপত্র পেয়ে মেয়েটির চিকিৎসার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন। দুই একদিনের মধ্যে হাসপাতালে ভর্তি করা হবে রাইমনি বসাককে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, অসহায় প্রতিভা বসাকের মেয়ে রাইমনির চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল। মেধাবী এই মেয়েটিকে বাঁচানোর জন্য তিনি তার অস্ত্রপচারের সকল ব্যয়ভার গ্রহণ করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল