
রাকিবুল হাসান রাকিব: দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মুল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব-৫ এর পরিচালক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন।
এসময় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন- মোছা: শাহনাজ পারভীন, সিদ্দিক আলী ও মোছা: সেলিনা। তাদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকায়। এ ঘটনায় ওই বাড়ির মালিক শাহনাজ পারভীনের স্বামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।
লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ইয়াবার এই চালান কক্সবাজার জেলার টেকনাফ থেকে নৌপথে পার্শ্ববর্তী দেশে যায়। এরপর সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে ওই মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি আসে। সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই মাদক সরবরাহ করতো।
মোশারফ ও তার স্ত্রী এলাকায় কুখ্যাত ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তারা ইয়াবার চালান নিয়ে এসে তার নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে অভিনব কায়দায় সংরক্ষণ করে রাখতো।
এ ঘটনায় দিনাজপুরের বিরামপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল