
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহীনুর রহমান টগর (৫০),কে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার পুলিশ এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে মাঠপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী ধুনট থানার এএসআই আঃ কুদ্দুস সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালে দায়ের করা একটি মামলায় আদালত আসামী শাহীনুর রহমান (টগর),কে এক বছরের সাজা প্রদান করা স্বামীকে গ্রেপ্তার করেন।
গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান