
শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে দ্বন্দ্বের জেরে রাতুল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতুল মিয়া উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হাজী বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার সাহেবেরচর গ্রামের শুলু শাহার মাজারে মেলা দেখতে যান রাতুল মিয়া ও তার বন্ধুরা।
এসময় (২০২২) বিশ্বকাপের আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে বড় পর্দায় খেলা দেখার দ্বন্দ্বের জেরে একই গ্রামের আজিজ মিয়ার ছেলে বকুল, খোকন মিয়ার ছেলে মুন্না ও কবির হোসেনের ছেলে তালিবসহ কয়েকজন রাতুল মিয়ার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা রাতুলকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
সেখানেও রাতুলের অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসার পর পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাতুল গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে আগামী ১৪ ফেব্রুয়ারি তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু এর মাত্র এক সপ্তাহ আগেই বকাটে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে রাতুল না ফেরার দেশে।
এ পরিস্থিতিতে তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে,খবর পেয়ে পুলিশ গিয়ে নিরাপত্তার জনিত কাজে দায়িত্ব পালন করে ।
এ ব্যপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ ঘটনায় গ্রামবাসী ঘর-বাড়ি ভাঙচুর করেছে ও বাড়ির উঠানে থাকা একটি ক্ষরে পাল্লায় আগুন লাগিয়ে দেয় হোসেনপুর ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
তিনি আরোও জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহেবেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছিল রাতুল মিয়ার মৃত্যুতে মামলাটি ৩০২ ধারায় সংযোজিত হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক