
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট চৌকিবাড়ী ইউনিয়নের বহাল গাছা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে তিন জন আহত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বেলা অনুমান সাড়ে ১১টার দিকে বহাল গাছা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বহাল গ্রামের মৃত ফজের আলীর ছেলে সরিফুল ইসলাম খোকন (৩৫), মজদার হোসেন (৬৫), খায়রুজ্জামান (৪২), ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
আহতের স্বজনেরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত মতিউর রহমান এর ছেলে হামিদুল ইসলাম (৫০), ছাইফুল ইসলাম (৪৫), ও কামরুল ইসলামসহ অজ্ঞত ৪/৫ জন ব্যক্তি মারপিট করে আহত করে।
এ বিষয়ে রিপোর্ট লেখাকালীন থানায় ও কোটে কোন মামলা দেওয়া হয়নি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার