
আওয়াজ অনলাইন: আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে বিজনেস সাপোর্ট বা অ্যাডমিন টিমে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- পদের নাম: হেড অব অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস অ্যান্ড আইটি
বিভাগ: ইন্টারন্যাশনাল
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইন, লিয়াজোঁ বা আইটি সার্ভিসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। - ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। সিকিউরিটি ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সাপ্লাই চেইন অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। রোহিঙ্গা বা কক্সবাজার রেসপনস বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ২৩ লাখ ৩৪ হাজার ৬০৪ টাকা। -
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৩।

আরও পড়ুন
ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের
৩৫ প্রত্যাশীদের নতুন কর্মসূচি
শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি