হোম » সারাদেশ » সোনাইমুড়ীতে  ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সোনাইমুড়ীতে  ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ীতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। এসময়ে ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, ভেজাল মিশ্রণের কুফল ও শাস্তি সম্পর্কে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে প্রশিক্ষণটির আয়োজন করে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। অনুষ্ঠানটিতে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সোনাইমুড়ীর বিভিন্ন হোটেলের মালিক, শ্রমিক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!