
মোঃ আরিফ হাসান: চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় গত কাল সকাল ১১ টায় প্রগতি ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামান এর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজের শ্রমিক কর্মচারী লীগের সভাপতি শাহিজুল আলম, সাধারণ সম্পাদক প্রেম নাথ দাস,
মোঃ আবুল হাসেম,নজরুল ইসলাম, মোঃইমরান,মহিন উদ্দিন, জনি মুৎসুদ্দি বড়ুয়া, মন্জিল হোসেন,মোঃসালাউদ্দীনসহ শ্রমিক কর্মচারীবৃন্দ
সাধারণ সম্পাদক প্রেম নাথ দাস,বলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দাসহ এমডি পদ থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি,এবং অগ্রিম কর্মসূচি হিসেবে, আগামীকাল থেকে তিন দিনের জন্য কর্ম বিরতিসহ, বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
এবিষয়ে উপ-প্রকৌশলী প্রধান ও কারখানা প্রধান ইন্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, আমি তিন মাস আগে এই কারখানায় যোগদান করি, এবং শ্রমিকরা যাকে নিয়ে আন্দোলন করছেন,তা ভিত্তিহীন বলে জানালেও তার কোন স্বদুত্তর দিতে পারে নাই।
প্রগতি ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর তৌহিদুজ্জামান বলেন, আমি ভালো কাজ করছি বলে, একটি অসাধু মহল আমার পিছনে উঠে পরে লেগেছে,এর আগেও আমার বিরুদ্ধে অভিযোগ করলে চারটি বিভাগ তদন্ত করে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পাওয়ায়, আমাকে আবারো এমডি পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ