
শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ২৯ (জানুয়ারি) ৯.১৫ ঘটিকার সময় এসআই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্স সহ দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মো. জাকারিয়া (২০) কে গ্রেপ্তার করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া হোসেনপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাগারিচর (উত্তর গোবিন্দপুর) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল থানার অন্তর্গত বাকচান্দা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায় এক বছরের সাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিন্ত করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু।
তিনি জানান এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী জাকারিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল থানার বাকচান্দা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরোও জানান আজ তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার