
মোঃ ইসলাম: “ এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর আয়োজনে এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচী ও টিবিএল এন্ড এএসপি ওপি’র সহযোগীতায় আজ রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালীটি বের হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর পিএম ডা: সোহেল মারন্ডিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ বিভাগের প্রতিনিধিরা ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার