
এম এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলা (শাখার) জিয়া সাইবার ফোর্সের ১১ সদস্য বিশিষ্ট আংশিক পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা হয়েছে।
গতকাল শনিবার (২৮ই জানুয়ারি) জিয়া সাইবার ফোর্স জেলা (শাখার) আহবায়ক এম রিমন হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মমিন সরকার ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ উজ্জল স্বাক্ষরিত এক এক বিবৃতিতে এ কমিটি ঘোষনা করেন।
বিবৃতিতে আগামী ১০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে জেলা কমিটি বরাবর হস্তান্তর করারও নির্দেশ দেয়া হয়।
তথ্য অনুসন্ধান ও যাচাই বাচাই করে ধুনট উপজেলার আংশিক পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে গোপালনগর ইউনিয়নের আল ইমরান সজল, সিনিয়র সহ সভাপতি পদে মথুরাপুর ইউনিয়নের নুর মোহাম্মাদ তোতা, সহ সভাপতি পদে গোসাইবাড়ী ইউনিয়নের রহুল আমিন, সাধারন সম্পাদক পদে চৌকিবাড়ী ইউনিয়নের শহিদুন্নবী স্বাধীন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পদে চৌকিবাড়ী ইউনিয়নের সুমন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদ পদে গোপালনগর ইউনিয়নের শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক পদে চিকাশি ইউনিয়নের ইমরান ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক পদে ভান্ডারবাড়ি ইউনিয়নের মানিক খান, সহ সভাপতি পদ মর্যাদায় দপ্তর সম্পাদক পদে গোপালনগর ইউনিয়নের শাকিব উদ্দিন হিরণ, প্রচার সম্পাদক পদে ধুনট সদর ইউনিয়নের জুয়েল রানা এবং কোষাধক্য পদে চৌকিবাড়ী ইউনিয়নের সৈকত শেখ স্থান পেয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২