হোম » সারাদেশ » বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়ণকারীদের শাস্তির দাবীতে ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়ণকারীদের শাস্তির দাবীতে ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে শিক্ষাক্রম ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ১০ টায় ডোমার রেলঘুন্টি মোড়ে মানববন্ধনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি মোঃ মোরছালিন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম, মাওলানা ময়নুল হক, মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা আবু হোরায়রা, উপজেলা শাখার সদস্য মাওলানা মোক্তার হোসেন, সোনারায় ইউনিয়নের সভাপতি হাফেজ মোঃ সিফাত প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বিতর্কিত পাঠ্যক্রমের নিন্দা করেন এবং পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!