
মোঃ মাসুদ রানা রাশেদ: বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় অফিস রংপুর ও উপজেলা প্রশাসন, হাতীবান্ধা, লালমনিরহাট এর উদ্যোগে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বিস্কুট পণ্যের বিএসটিআইয়ের বৈধ মেয়াদে মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় আল-মদিনা বেকারি এন্ড কনফেকশনারি, স্টেশন রোড, হাতিবান্ধা কে ১০,০০০/- জরিমানা ও বিএসটিআই হতে ওজন যন্ত্র (ডিজিটাল স্কেল) ভেরিফিকেশন না করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২ (১) ধারা অনুযায়ী বেংগল এন্ড কোং, হাতীবান্ধাকে ৫,০০০/-সহ মোট ২টি মামলা দায়ের করে ১৫,০০০/- জরিমানা করা হয়। এছাড়া মেসার্স হাতীবান্ধা ফিলিং স্টেশন এর ডিজেল, অক্টেন ও পেট্রোল এর ৩টি ডিস্পেন্সিং ইউনিটের ওজন যন্ত্র এর পরিমাপে সঠিক পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মোঃ নাজির হোসেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, হাতীবান্ধা, লালমনিরহাট। প্রকিউকর ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক ও মোঃ ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন