
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- পীর ফজলুল হক ও মুরিদ নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিফাত নামে আরো একজন আহত হয়েছে।
নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলাম সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার সোলেমান আলীর ছেলে। আহত রিফাত নিহত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে মঙ্গলবার রাতে ১০টার পরে একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব ও তার মুরিদ নজরুল ইসলামসহ ৩ জন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন নিহত হয়।
এর আগে সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক