
মোঃ আরিফ হাসান: সীতাকুন্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারনে ৬ জনকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদের দিক-নির্দেশনায় সীতাকুন্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই নাছির উদ্দিন ভূঞাঁ সঙ্গীয় ফোর্সসহ সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড ইউপি এলাকা হইতে বিভিন্ন চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অদ্য
(২১শে জানুয়ারি) মধ্য রাতে সীতাকুণ্ডের মান্দারীটোলা গ্রামের ঈসমাইল হোসেনের পুত্র আরিফুল ইসলাম সাগর (২২),একই গ্রামে মোঃ মদিন উল্লার পুত্র আব্দুল্লাহ নোমান প্রঃ নয়ন(৩৩),মোতাহের হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন(২৭),আয়ুবের পুত্র রাকিব হাসান(২৮),শাহাব উদ্দিনের পুত্র শাহরিয়ার নাজিম সামির (২০),ভাট্টেরখিল গ্রামের এমদাদুল হকের পুত্র সিরাজুল ইসলাম প্রঃ মোস্তফা(৩২),তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান